
ইথেরিয়াম দ্বারা চালিত
ইথেরিয়াম আর শুধু একটি একক নেটওয়ার্ক নয়। এর উপর এখন শত শত ব্লকচেইন নির্মিত হওয়ায়, ইথেরিয়াম দৈনন্দিন ব্যবহারের জন্য আরও সাশ্রয়ী, দ্রুত এবং সহজলভ্য হয়ে উঠেছে।
ইথেরিয়াম দ্বারা চালিত অনেক নেটওয়ার্কের মধ্যে একটিতে যোগ দিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করুন!

$০.০১
ইথেরিয়াম ব্লকচেইনে গড় লেনদেন খরচ
$০.০০২
ইথেরিয়াম সমর্থিত নেটওয়ার্কে গড় লেনদেন খরচ
নেটওয়ার্কগুলির নেটওয়ার্ক
ইথেরিয়ামের শক্তি এবং নিরাপত্তা অন্যান্য নেটওয়ার্কগুলোকে ভিত্তি করে গড়ে ওঠার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। একটি একক অ্যাকাউন্ট দিয়ে সবকিছু সামঞ্জস্যপূর্ণ এবং নির্বিঘ্নে সংযুক্ত হয়।
$0.01 ফি
আপনি উচ্চ খরচ নিয়ে চিন্তা না করে ট্রেড করতে, বিশ্বব্যাপী টাকা পাঠাতে বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
প্রায় তাৎক্ষণিক লেনদেন
আপনি দ্রুত পেমেন্ট করুন বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi)-এ যুক্ত হোন, সমস্ত লেনদেনে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে।
ইথেরিয়াম দ্বারা সমর্থিত
ইথেরিয়ামের সময়-পরীক্ষিত এবং ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন অন্যান্য নতুন নেটওয়ার্কের জন্য নিষ্পত্তি স্তর হিসাবে কাজ করে।
শুরু করতে প্রস্তুত?
আপনার জন্য উপলব্ধ সমস্ত বিভিন্ন নেটওয়ার্কগুলো একবার দেখুন।

Starknet
Starknet হল STARKs এবং Cairo VM-এর উপর ভিত্তি করে একটি সাধারণ উদ্দেশ্যমূলক ZK রোলআপ।

Ink
Ink হল একটি ইথেরিয়াম OP স্ট্যাক লেয়ার 2 ব্লকচেইন যা Superchain-এর জন্য DeFi-এর ঘর হিসাবে ডিজাইন করা হয়েছে; এটি উদ্ভাবনী DeFi প্রোটোকল স্থাপন করার জন্য একটি শক্তিশালী বেসলেয়ার।

Optimism
OP Mainnet একটি EVM-সমতুল্য অপ্টিমেস্টিক রোলআপ। এর লক্ষ্য দ্রুত, সহজ এবং নিরাপদ হওয়া।

ইথেরিয়াম দ্বারা চালিত

ইথেরিয়ামে আমাদের একাধিক নেটওয়ার্কের প্রয়োজন কেন?
শুধু একটি ইথেরিয়াম নেটওয়ার্ক না হয়ে এতোগুলো নেটওয়ার্ক কেন রয়েছে?